POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরের সিলিন্ডার বিস্ফোরণে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫ | সময়: ২:১৩ অপরাহ্ণ

চাঁদপুরের বাগাদী চৌরাস্তা এলাকায় একটি হোটেলের সিলিন্ডার বিস্ফোরণে ১০ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকালে খোকনের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩টি কম্পিউটারের দোকানসহ ফার্মেসী,  হোটেল ও মুদি দোকান রয়েছে।  দোকানগুলো হচ্ছে, ছায়েদ গাজীর মুদি দোকান, খোকনের হোটেল, রাশেদ মৌলভীর কম্পিউটার, মোরসালীনের কম্পিউটার,
মোস্তফা শেখের ফার্মেসী,  খোরশেদ আলমের কম্পিউটার, লোকমান খানের মুদি দোকান, কৃষ্ণার সেলুন, মহসীনের চা দোকান ও বিল্লালের পান দোকান।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, সকালে দোকান খোলার আগেই সব পুড়ে গেছে। কোন মালমাল রক্ষা করা যায়নি। এতে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার  মুহাম্মদ ছানোয়ার হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণ আনতে এক ঘন্টা সময় লেগেছে। পুড়ে যাওয়া দোকানগুলো টিনসেডের ছিল।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন