POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষকদের কর্মবিরতি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫ | সময়: ৩:৫৩ অপরাহ্ণ

সারাদেশের মতো চাঁদপুরেও দ্বিতীয় দিনের মতো এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। মঙ্গলবার সকাল থেকে জেলার প্রায় ৬শ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকেরা গিয়ে কোন ক্লাস নিতে দেখা যায়নি।

কর্মবিরতিতে থাকা শিক্ষকেরা জানান, ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল উল্ল্যাহ বলেন, চাঁদপুরে স্কুল-কলেজ মাদ্রাসাসহ প্রায় ৬শ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৯ হাজার শিক্ষক রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন