POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে জামায়াত নেতার পোস্টকে ঘিরে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ২০

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫ | সময়: ১:৩৫ অপরাহ্ণ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক জামায়াত নেতা  ফেইসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমি ফারহানার বিকৃত ছবি শেয়ার করার ঘটনার জেরে দুই পক্ষের সংর্ঘষে ২০ জন আহত হবার  অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার পালিশারা গ্রামে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম জানান, বৃহস্পতিবার রাতে ৯ নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরা বাড়ী জামে মসজদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমি ফারহানার বিকৃত ছবি শেয়ার করে। আজ শুক্রবার সকালে বিষয়টি জিজ্ঞাসাবাদ করতে গেলে নেতা-কর্মীদের উপর জামায়াতের নেতা কর্মীরা অতর্কিত হামলা করে।

 

হামলায় আহত ইউনিয়ন যুবদল নেতা নেছার আহম্মেদ বলেন, তাদের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।  অতর্কিত হামলায় আহত হয়ে তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে উপজেলা জামায়াত নেতা  মাওলানা মোজাম্মেল হোসেন পরাণ পোস্টের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতেই পোস্ট ডিলেক্ট করা হয়েছে। এমনকি মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে দুঃখ প্রকাশ করে আরো একটি পোস্ট করেন। তারপরও মসজিদ কমিটি তাকে নিয়ে সকালে একটি বৈঠকে বসার প্রস্তুতি নেয়। ওইসময় বিএনপি নেতা নেছার আহম্মেদের নেতৃত্বে ইলিয়াসের উপর হামলা করে। ওইসময় বিএনপি নেতা -কর্মীদের সামাজিকভাবে প্রতিরোধ করতে গেলে জামায়াতের ১০/১২ জন নেতাকর্মী আহত হয়।

 

জানতে চাইলে  ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরা বাড়ী জামে মসজদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন সংবাদকর্মীদের বলেন, ‘তার ব্যক্তিগত ফেইসবুক থেকে একটি ছবি অসাবধানবশত: শেয়ার হয়েছে। বিষয়টি  কয়েকজন জানানোর পর ডিলেট করে দিয়েছেন তিনি। ঘটনা যা হয়েছে, ফেইসবুকে পোস্ট করে পরে দুঃখ প্রকাশ করেছি। তারপরেও শুক্রবার সকালে বৈঠক বসার পূর্বেই নেতা-কর্মীদের উপর হামলা করে বিএনপির নেতা-কর্মীরা।
এ ঘটনায় গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

 

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, জামায়াত বিএনপির মারামারির ঘটনা জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেউ থানায়  অভিযোগ দেয়নি।  অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন