POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তি পৌর নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী মুশু পাটোয়ারীর গণসংযোগ

সিদ্দিকুর রহমান নয়ন | প্রকাশিত: নভেম্বর ৯, ২০২০ | সময়: ২:১১ অপরাহ্ণ

শাহরাস্তিতে আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীক প্রত্যাশি মোশারফ হোসেন পাটোয়ারী তাঁর গণ-সংযোগ অব্যাহত রেখেছেন। তিনি গতকাল বাদ আসর মেহের স্টেশন গণ-সংযোগ করেন। প্রতিবেশীদের সাথে নির্বাচন সংক্রান্তে মতবিনিময় করেন।

মতবিনিময় কালে তিনি বলেন, বিগত সময় আপনারা আমার পাশে ছিলেন। এছাড়াও আমার রাজনৈতিক দুঃসময়ে আপনারা যারা পাশে থেকে সাহস জুগিয়েছেন, বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। অতিতের কথা মনে করে এবং আপনাদের ভালোবাসার প্রতিদান ও মতামত নিয়েই আসন্ন পৌর নির্বাচনে অংশ গ্রহন করছি। আপনারা আগের মতই আমার পাশে থেকে সাহস যুগিয়ে এবং আপনাদের কারও সন্তান কারও ভাই হিসেবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

স্থানিয় মুসল্লি ও এলাকাবাসী উক্ত নির্বাচনে অংশ গ্রহন করতে একাত্বতা ঘোষনা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন