POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫ | সময়: ১০:৫২ অপরাহ্ণ

ফরিদগঞ্জে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে রেজিয়া বেগম (৬৫)  এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে ফরিদগঞ্জ কালিরবাজারগামী সড়কে ভূঁইয়া বাড়ির পাশের মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাজার করতে যাওয়ার পথে চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গেলে রেজিয়া বেগম সড়কে পড়ে যান।
এ সময় গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন। পরে অটোরিকশার চালক দ্রুত গাড়ি থামিয়ে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রেজিয়া বেগম ফরিদগঞ্জ পৌরসভার পশ্চিম বড়ালী দেওয়ান বাড়ির মৃত আলি আহমেদের স্ত্রী। তিনি দুই ছেলে ও চার মেয়ের জননী ছিলেন।
নিহতের ছোট ছেলে কাউসার বলেন, “আমার বাবা প্রায় ১৮ বছর আগে মারা গেছেন। মা এই এলাকায় কেউ মারা গেলে নারীদেহ গোসল করানোর কাজ করতেন।   এ ঘটনায় আমাদের পরিবারের কোনো অভিযোগ নেই।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম জানান,  মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন