POPULAR BD NEWS
Popular BD News Logo

ফুসফুসে ছিদ্র, চাঁদপুরের মাহিকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫ | সময়: ৩:২৭ অপরাহ্ণ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ৫ বছর বয়সী মাহি। যে বয়সে সহপাঠী সাথে খেলাধুলা আর আনন্দে দিন কাটানোর কথা -সে সময়টায় নিরবে বসে গুনতে হয় মৃত্যুর প্রহর। কারণ মাহির ফুসফুস ছিদ্র দেখা দিয়েছে। মাহিকে বাঁচাতে চিকিৎসকদের পরামর্শক্রমে এখন ৪ লাখ টাকা প্রয়োজন।
মাহি শাহরাস্তি উপজেলার পাথৈর গ্রামের পিয়ন বাড়ির দিনমজুর মাঈনুদ্দিনের মেয়ে। টানা-পোড়নের সংসারে দিনমজুর বাবা যখন নুন আনতে পান্তা পুড়ায়, সেখানে লাখ টাকাতো আকাশ ছোঁয়ার স্বপ্ন।
দিনমজুর মাঈনুদ্দিন বলেন, দুই কণ্যা সন্তানের মধ্যে মাহির বড়। আরেক মেয়ে নাবিনার বয়স মাত্র ১০ মাস। মাহির শারীরিক অসুস্থতা দেখা দিলে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জানান, মাহির ফুসফুসে ছিদ্র আছে। অপারেশন করে সুস্থতা পর্যন্ত ৪ লাখ টাকার প্রয়োজন। যার চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না।
পরিবার এবং এলাকাবাসীর দাবী, সময় মতো চিকিৎসা করলে বাঁচতে পারে একটি প্রাণ। তাই সমাজের সকল ধন্যাঢ্য ব্যক্তিদের প্রতি এবং সকল শ্রেণির পেশার মানুষকে মাহির পাশে দাঁড়ানোর আহবান তাদের।
আর্থিক সহযোগিতা পাঠাতে- Sonali Bank PLC
Branch: Shahrasti Branch, Chandpur.
Account Number: 1517201015986
Routing Number: 200131995
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন