শ্রদ্ধেয় ও সন্মানিত হাজীগঞ্জ ও শাহারাস্তি বাসী আসসালামু আলাইকুম। আমি অবসরে গ্রহন করেছি ৩০ জুলাই ২০২০ ।সেনাবাহিনীর প্রায় ৩৩ বছর চাকরির অবসান ঘটিয়ে।
আমার বাবা প্রয়াত ডা. আব্দুস সাত্তার। আমি ওনার তৃতীয় সন্তান। বাবা দুই বার এম পি ছিলেন ৬৯ থেকে ৭৫। উনি একজন প্রথম সারির মুক্তিযোদ্ধা ছিলেন।
আমি সহসাই গ্রামেই ফিরে আসব। রাজনীতির সাথে ও সমাজের ভাল কল্যান মুখী কাজের সাথে সম্পৃক্ত থাকার ইচ্ছা পোষন করি।আপনাদের সাহায্য ও পরামর্শ পেলে ভাল কাজের সাথে নিজকে সম্পৃক্ত করব।
সামনে হাজীগঞ্জ পৌরসভার নির্বাচন। সত ও যোগ্য এবং নীতিবান প্রার্থী কে ভোট দিন। সমাজ আলোকিত করবে এমন কাউকে ভোট দিন।
বিনীত
ব্রিগেডিয়ার জেনারেল (ডা.)
নাসির উদ্দীন আহমেদ(অবঃ)
৯ নভেম্বর ২০২০ ইং, ফেসবুক থেকে নেয়া