POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ১৮ লাখ টাকার গাঁজা পুড়িয়ে দিয়েছে কোস্ট গার্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫ | সময়: ৮:১৪ অপরাহ্ণ
চাঁদপুরে পৃথক অভিযানে উদ্ধারকৃত ১৮ লাখ টাকার গাঁজা পুড়িয়ে দিয়েছে কোস্ট গার্ড। মঙ্গলবার বিকালে শহরের কোস্ট গার্ড প্রশাসনিক ভবন সংলগ্নে সাংবাদিকদের এসব তথ্য জানান স্টেশন কমান্ডার লে. বি এম তানজীমুল ইসলাম।
তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরে বিভিন্ন অভিযানে জব্দকৃত প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গেল ৩০ মার্চ হতে ২০ জুন পর্যন্ত কোস্ট গার্ড চাঁদপুর সদর উপজেলা ও মতলবের নদী পথে পৃথক ৫ টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ জন আসামিকে আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় মামলা দায়ের করা হায়। মাদকদ্রব্য পুড়িয়ে ফেলার জন্য চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর মালখানায় রক্ষিত ৫৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ধ্বংসের নির্দেশনা প্রদান করেন। বাকী গাঁজা থানায় মামলার সাথে জব্দ দেখানোর জন্য দেয়া হয়েছে।

তিনি আরো জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় নৌপথে লঞ্চ ও ট্রলারে বাংলাদেশ কোস্ট গার্ড অভিযান  অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ইয়াছিন আরাফাত ও মাদক দ্রব্যের পরিদর্শক  আহাসান হাবিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন