POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

মোহাম্মদ ইউছুফ | প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫ | সময়: ৯:০২ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে রুমা রানি ঘোষ (২১) নামের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড মকিমাবাদ লিটন কমিশনার বাড়ির ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আকাশ চন্দ্র ঘোষকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক।

মৃত্যু রুমা রানি ঘোষ শিবপুরের নারায়ণপুর গ্রামের আকাশ চন্দ্র ঘোষেরর স্ত্রী। মৃত রুমা রানি ঘোষের স্বামী আকাশ চন্দ্র ঘোষের দাবী রুমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তবে রুমা রানি ঘোষের বাবার দাবি পরিকল্পিত ভাবে তাকে শ্বাসরোধ করে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহত রুমা রানি ঘোষের বাবা উত্তম চন্দ্র ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছে। তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক করা হচ্ছে।

উত্তম চন্দ্র ঘোষ আরো বলেন, রুমার মৃত্যুর বিষয়টি তার স্বামীর পরিবার থেকে জানানো হয়নি। তারা ফোন করে বলেছে রুমা অসুস্থ। আমি বলেছি হাসপাতালে নেওয়ার জন্য। কিন্তু রুমার মৃত্যুর বিষয়টি প্রতিবেশীরা জানান। এসে দেখি মেয়ে ঘটের জানালার সাথে ঝুলে আছে। এর আগেও রুমা অসুস্থ হলে তার স্বামীর পরিবার থেকে চিকিৎসার ব্যবস্থা করেনি। এখন আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান,পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে নিহতের স্বামী আকাশ চন্দ্র ঘোষকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন