POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে নেশাগ্রস্ত যুবকের লাশ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ৯, ২০২০ | সময়: ১০:৪৩ পূর্বাহ্ণ

চাঁদপুর শহরের এসবি খাল থেকে নেশাগ্রস্ত এক যুবকের লাশ উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। তার নাম ইউসুফ বেপারী (২৩)। ৮ নভেম্বর রোববার ভোরে পথচারীরা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে মডেল থানার উপ-পরিদর্শক পলাশ বড়ুয়া ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে গ্রেরণ করে।

ইউসুফ বেপারী শাহরাস্তি উপজেলার এনায়েতপুর গ্রামের মোঃ তাজুল ইসলাম বেপারীর পুত্র। সে একই উপজেলার শাহিনুর আক্তারকে ৩ মাস আগে বিয়ে করে চাঁদপুর শহরের ৫নং ঘাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং ভাঙ্গারী টোকাই ছিলেন।

এ ব্যাপারে মৃতের স্ত্রী শাহিনুর আক্তার চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

চাঁদপুর মডেল থানার এসআই সাধন চন্দ্র নাথ জানান, আমরা যতটুকু জেনেছি ইউসুফ একজন টোকাই এবং ছিন্নমূল মানুষ। তিনি আইকা গামের (ড্যান্ডি) নেশা করতেন। শনিবার দিবাগত রাতে তিনি ঘরে না ফেরার কারণে তার স্ত্রী শাহিনুর তাকে খুঁজতে শহরে বের হন। পরে ভোরবেলা এসবি খালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠিয়েছি এবং এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন