POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে কবরস্থ করার সময় নড়েচড়ে উঠল অজ্ঞাত নবজাতক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫ | সময়: ৫:১২ অপরাহ্ণ

চাঁদপুর শহরের পৌর কবরস্থানে কবরস্থ করার সময় নড়েচড়ে উঠল অজ্ঞাত নবজাতক। রবিবার দুপুরে কবরস্থান থেকে নবজাতককে শহরের একটি প্রাইভেট হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করে দেয়া হচ্ছে চিকিৎসা সেবা।

পৌর কবরস্থানের কবর খোদক শাহজাহান জানান, দুপুরে ৩০ থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাত পুরুষ ব্যক্তি একটি কার্টুনে করে শিশুকে দিয়ে যায়। শিশু মৃত, তাই দ্রুত কবরস্থ করার পরামর্শ দিয়ে যান তিনি। পরে কবরস্থ করার সময় নড়েচড়ে উঠল শিশুটি।

খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা নবজাতককে শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান এবং দ্রুত এনআইসিইউতে ভর্তি করানো হয়।

ফেমাস স্পেশালাইজড হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার (এনআইসিইউ) ডা. ছোটন মিয়াজীহাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির ওজন ৮ শ গ্রাম। আজই জন্ম হয়েছে বলছেন তিনি। প্রথমে অক্সিজেন লেভেল কম ছিল। হাসপাতালের পক্ষ থেকে শিশুকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার চেষ্টা করছেন তারা।

এদিকে নবজাতক নিয়ে লালন-পালন করতে হাসপাতালে ভিড় করছেন একাধিক পরিবার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন