POPULAR BD NEWS
Popular BD News Logo

নৌকাবাসীদের মাঝে সিএনআরএসের সুরক্ষামূলক সরঞ্জাম বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ৮, ২০২০ | সময়: ৮:১৪ অপরাহ্ণ

চাঁদপুরে নৌকায় বসবাসকারী ১২০ পরিবারের মাঝে ব্যক্তিগত সুরক্ষামূলক সমগ্রী প্রদান করছে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)। কোভিট ১৯ (করোনা ভাইরাস) এ জরুরী সেবা প্রদান কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে ২টি করে লাইফ জ্যাকেট, ১টি বয়া, ১টি টর্চলাইট প্রদান করা হয়। এই কর্মসূচির আওতায় চলতি মাসেই দ্বিতীয় ধাপে আবারও প্রতিটি পরিবারকে একই সুরক্ষামূলক সাস্থ্যসামগ্রী প্রদান করা হবে।

৮ নভেম্বর রোববার সকাল ১০টায় চাঁদপুর পৌরসভার ৫নং খেয়াঘাটের চর বেপারী বাড়িতে সুরক্ষা সামগ্রী বিতরণকালে অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর খালেদা আক্তার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, সিএনআরএস এর প্রজেক্ট কো-অডিনেটর মনিরুজ্জামান, ফিল্ড ফ্যাসিলেটর আয়েশা সিদ্দিকা, লিমন বিশ্বাস, শিতেস মজুমদার, সিএনআরএস’র ভলেন্টিয়ার তানজিলা আক্তার, জয় ঘোষ, ইসমাইল খান শুভ।

উল্লেখ্য : নেদারল্যান্ড সরকারের অর্থায়নে ও অক্সফাম বাংলাদেশের কারিগর সহায়তায় এই প্রকল্পের কর্মসূচি বাস্তবায়ন করছে সিএনআরএস।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন