POPULAR BD NEWS
Popular BD News Logo

আম কুড়াতে গিয়ে নারীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ২১, ২০২০ | সময়: ৭:৫২ পূর্বাহ্ণ

চাঁদপুরে আম্ফান তান্ডবে গাছ চাপা পড়ে জান্নাত বেগম (৩৫) নামে নারীর মৃত্যু হয়েছে। নিহত জান্নাত বেগম চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের রাড়ীরপুল এলাকার ওহাব গাজীর মেয়ে।

বুধবার রাত ২ টার দিকে ঘরের পাশে আম কুড়াতে গিয়ে এই ঘটনার শিকার হন।

এলাকাবাসী জানান, আম্ফানে প্রভাবে ঝড়ো বাতাস চলাকালীন রাত ২ টার দিকে জান্নাত বেগম আম খুঁজতে গেলে গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তার মামাতো ভাই মানিক মিয়া জানান, ‘আমার ফুফাতো বোন রাত দুইটার দিকে গাছ চাপা পড়ে মারা যান। বৃহস্পতিবার সকাল ১১টায় তার দাফন সম্পন্ন হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন