POPULAR BD NEWS
Popular BD News Logo

ভিপি নুর ও দলীয় নেতাকর্মীদের সুস্থতা কামনায় হাজীগঞ্জে দোয়া ও মিলাদ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫ | সময়: ১১:১৫ অপরাহ্ণ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও দলীয় নেতাকর্মীদের উপর হামলায় গুরুতর আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করেছে হাজীগঞ্জে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

রবিবার (৩১ আগস্ট) সন্ধায় (বাদ মাগরিব) হাজীগঞ্জ মডেল মসজিদে দোয়া ও মিলাদ আয়োজন করেন হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
দোয়া ও মিলাদে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ।
ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নিরব আহমেদ, সাধারণ সম্পাদক সাকিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ, সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিনিধি মাহমুদুল মাহিম, নূর ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন