POPULAR BD NEWS
Popular BD News Logo

অনুমোদন ছাড়া চলছে কারখানা, মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫ | সময়: ৬:২৬ অপরাহ্ণ

চাঁদপুরে বিএসটিআই-এর অনুমোদন ছাড়া খাদ্য পণ্যের উপাদান তৈরি করায় সানওয়ে কনজুমার এন্ড এগ্রো বিডি লিমিটেড নামের এক কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর ও যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে ও বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত খাদ্য পণ্যের উৎপাদন তৈরি করার অপরাধে সানওয়ে কনজুমার এন্ড এগ্রো বিডি লিমিটেড কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসটি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটির মালিক জামাল উদ্দিন পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: মাসুদ রানা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন