POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংবাদ সম্মেলন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫ | সময়: ১:০২ অপরাহ্ণ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।

মঙ্গলবার সকালে চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের দাবী তুলে ধরেন জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক।

ওই সময় তিনি বলেন, কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগের দাবীতে সারাদেশের ন্যায় চাঁদপুরেরও সংবাদ সম্মেলন করা হয়েছে। সরকারি স্কুলের সাথে আমাদের কোনো ভেদাভেদ নেই, আমরা পরস্পর ভাই ভাই। তারা যদি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তাহলে আমরা কেনো বৈষম্যের শিকার হবো। আমরা চাই তাদের সাথে আমাদের শিক্ষার্থীরাও যে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।

সারাদেশে একযোগে তাদের এই দাবী আগামী ২০ আগস্টের মধ্যে বাস্তবায়িত না হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও, পরবর্তীতে বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেরাও, মার্চ ফর ঢাকা সহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানানো হয়।

চাঁদপুরে ৬শ ৮৪টি কিন্ডারগার্টেনে ১ লাখ ২৭ হাজার ৮শ শিক্ষার্থী, ১২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও ৫ম শ্রেণীতে ৯ হাজার শিক্ষার্থী রয়েছে।

সংবাদ সম্মেলনে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সবুজ ভদ্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন