“বঙ্গবন্ধুর দর্শণ, সমবায়ে উন্নয়ন” কচুয়ায় যথাযথ মর্যাদায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার উপজেলা পরিষদের হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে “বঙ্গবন্ধুর দর্শণ, সমবায়ে উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপেিত্ব ও উপজেলা একাডেমীক সুপার ভাইজার সোহেল রানার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একে মিত্র চাকমা।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ খান, উপজেলা শিক্ষা অফিসার শাহারিয়ার রসুল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামীম, মুক্তিযোদ্বা সনতোষ চন্দ্র সেন ও কচুয়া শিক্ষিত-বেকার যুবক সমতির ম্যানেজার সুমন চন্দ্র অধিকারী।
আলোচনা সভার শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন দিবসের কর্মসূচি উদ্বোধন করেন সভার প্রধান অতিথি একে মিত্র চাকমা ও সভাপতি মো. দেলোয়ার হোসেন।