সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার দেড়যুগ পূর্তি ও ১৯ বছরে পদার্পণ উপলক্ষে দুই দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়।
প্রথমদিনে মিলাদ, আলোচনা সভা গুণীজন সংবর্ধনা এবং পরিচিতি সভা সম্পন্ন হয়েছে।
দ্বিতীয় দিনে সাংবাদিক সমাবেশ, আলোচনা সভা গুণীজন সংবর্ধনা, কেকে কেটে উদযাপন করা হয়।
৬ অক্টোবর শুক্রবার বিকেলে হাজীগঞ্জ রোটারী ক্লাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ সাউথভার্সিটি প্রভাষক ড. মোস্তফা কামাল খান, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন মিয়াজী।
উন্নয়নে আবদান রাখায় গুণীজন সংবর্ধনা পেয়েছেন সমাজ সেবায় ট্রাস্ট ব্যাংকের টঙ্গী শাখার ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান সুরাইয়া তালুকদার।
হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, ৬নং বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কবির হোসেন মিয়াজী, করোনাকালীন সময়ে বিশেষ ভুমিকা পালন করায় উপস্থাপক মো. ইউনুস। এছাড়াও দু’জন কাউন্সিলর সংবর্ধিত হোন। হাজীগঞ্জ পৌরসভা ৯নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন মজুমদার ও জোহরা বেগম, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলম ও মানবসমাজ পত্রিকা বিতরণকারী ওমর আলী।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকির মজুমদারের সভাপতিত্বে পত্রিকার প্রধান উপদেষ্টা ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কেএসবি রুজমনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কার্যকরী সভাপতি আলী আশরাফ দুলাল, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চুন্নু। অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন নতুনের কথার সম্পাদক ও সাপ্তাহিক হাজীগঞ্জের পরিচালক মহিনউদ্দিন আল আজাদ, কথা সাহিতিক ও প্রভাষক শাহমুব জুয়েল, উদীচি শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক সানাউল্লাহ, হাজীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী।মানবসমাজ পত্রিকার নির্বাহী সম্পাদক প্রভাষক আসমা সাদি।
অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ অনুষ্ঠান শেষে গুণীজনদের সংবর্ধনা আলোচনা সভা শেষে মানবসমাজ পরিবারের সবাইকে নতুন পরিচয় পত্র তুলে দেন অতিথিবৃন্দ।
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন মিলি সাহা ও আমিনুল। মানবসমাজ পরিবারের সহধর্মীনিদের র্যাফেল ড্রয়ের আয়োজন করেন পত্রিকার মফস্বল সম্পাদক এসএম মিরাজ মুন্সী। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মানবসমাজের প্রধান সম্পাদক গাজী সালাহউদ্দিন, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান বাবলু, ব্যবস্থাপনা সম্পাদক ইব্রাহীম খান রনি, বার্তা সম্পাদক মঞ্জুর আলম পাটোয়ারী, নিজস্ব প্রতিবেদক মজিব পাটোয়ারী,মাঈনুদ্দিন মিয়াজী, হোসেন বেপারী, হাসান আহম্মেদ প্রমুখ।
৭ অক্টোবর শনিবার, পত্রিকার প্রধান সম্পাদক গাজী সালাউদ্দিন এর সভাপতিত্বে পত্রিকার প্রধান উপদেষ্টা কে এস বি রুজমনের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের প্রধান উপদেষ্টা আলী আশরাফ দুলাল, সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও হাজিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুন্নু।
হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, দেশবরেণ্য ও উপস্থাপক মোঃ ইউনুছ উল্যাহ , হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি খালেকুজ্জামান শামীম সহ অনেকে।
অনুষ্ঠানে মানবসমাজ পত্রিকার সম্পর্কে অনুভূতি প্রকাশ করেন নতুনের কথা পত্রিকা সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক পত্রিকার পরিচালক মহিউদ্দিন আল আজাদ, দৈনিক কালের কন্ঠ হাজিগঞ্জ প্রতিনিধি চাঁদপুর কন্ঠের হাজীগঞ্জ অফিস প্রধান কামরুজ্জামান টুটুল, মানব সমাজ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইব্রাহিম খান রনি সহ অনেকে।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন এর অধ্যক্ষ রোটারিয়ান সালাউদ্দিন ভূঁইয়া। তিনি এ অঞ্চলে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখেন একজন শিক্ষাবিদ হিসেবে তাঁকে সংবর্ধনা দেয়া হয়।
হাজিগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন সবুজকে এলাকায় সামাজিক কাজে বিভিন্ন উন্নয়নমূলক ভূমিকা রাখায় সংবর্ধনা প্রদান করা হয় এছাড়াও হাজিগঞ্জ উপজেলার ৬ নং ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ মোঃ মজিবুর রহমানকে সমাজ সেবায় অবদান রাখায় সংবর্ধনা প্রদান করা হয়।
কেক কাটার মধ্য দিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।