POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণে ৪৯তম জাতীয় সমবায় দিবসে আলোচনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ৭, ২০২০ | সময়: ৬:১০ অপরাহ্ণ

মতলব দক্ষিণে নানা কর্মসুচীর মধ্য দিয়ে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যগে গতকাল ৭ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৪৯ তম সমবায় দিবসের উদ্বোধন করা হয়।”বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা চত্বর থেকে সমবায় র্্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে সমাপ্ত হয়।

পরে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনাসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুবিন সুজন। স্বাগত বক্তব্য রাখেন

উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল হাসনাত, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, মতলব কেন্দ্রীয় বহুমূখী সমবায় সমিতির চেয়ারম্যান শওকত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিআরডিবির পরিচালক সাংবাদিক শ্যামল চন্দ দাস।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, বর্তমান সরকার আত্মকর্মসংস্থানের প্রতি বিশেষ ভাবে গুরুত্ব দিচ্ছেন। একজন উদ্যোক্তা নিজে সাবলম্বী হলে আরো দশ জনের মুখে হাসি ফুটে ওঠে, তাই নতুন নতুন উদ্যোক্তা গড়ে তোলার লক্ষে সমবায় অফিসকে আরো বেগবান ভূমিকা রাখতে হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন