POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ডেঙ্গু জ্বরে ব্যবসায়ীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫ | সময়: ১০:৫১ অপরাহ্ণ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. ইমান হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

 

সোমবার (১৪ জুলাই) বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ইমান হোসেন হাজীগঞ্জ বাজারের দীর্ঘদিনের কলা ব্যবসায়ের সাথে জড়িত ছিলেন। তিনি উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের  ১নং ওয়ার্ডের সিদ্দার বাড়ির মো. মফিজুর রহমানের দ্বিতীয় ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে শুক্রবার (১১ জুলাই) তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডেঙ্গু শনাক্ত হয় এবং শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন কনসালটেন্ট ডা. মোহাম্মদ মহিবুল আলম রুবেল জানান, বর্তমানে চাঁদপুর জেলায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাজীগঞ্জে শনাক্ত হচ্ছে। তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং বাড়ির আশেপাশে জমে থাকা পানি সরিয়ে ফেলা, জঙ্গল পরিষ্কার রাখা ও রাতে মশারি ব্যবহার করার পরামর্শ দেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন