POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টা:

সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলাকারীর পক্ষে অবস্থানকারীদের শাস্তির দাবী ইমাম পরিষদের 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫ | সময়: ৬:৫৩ অপরাহ্ণ
মনিরুজ্জামান বাবলু,  চাঁদপুর
চাঁদপুুর শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আ ন ম নূর রহমানের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা ইমাম পরিষদ।

 

রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেয় জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ। তাদের দাবী, হামলাকারী পূর্ব পরিকল্পিতভাবে ইমামকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। যারা হামলাকারীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবস্থান নিয়েছে, তাদেরও শাস্তির আওতায় আনার আহবান জানান তারা।
এসময় বক্তৃব্য রাখেন জেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ ফরিদী,
বড় স্টেশন জামে মসজুদের খতিব মুফতি সিরাজুল ইসলাম ও মাওলানা লেয়াকত হোসাইন।
এদিকে হামলাকারী বিল্লাল হোসেন শনিবার চাঁদপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে তিনি এ স্বীকারোক্তি মুলক জবানবন্দী দেন। এরআগে শহরে জেলা জামায়াতের নেতৃবৃন্দ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।
 শুক্রবার চাঁদপুর পৌর এলাকার প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে জুমআর নামাজে ইমামতি করেন  মাওলানা আ ন ম নূর রহমান মাদানী। জুমার নামাজে আলোচনা ও খুতবা নিয়ে ক্ষিপ্ত ছিলেন ওই এলাকার ভ্রাম্যমান ব্যবসায়ী বিল্লাল হোসেন। যার কারণে নামাজ শেষে মসজিদের ভিতরে পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র (চাপাতি) দিয়ে মসজিদের খতিবের উপর হামলা চালায় বিল্লাল । এতে করে খতিব মাওলানা আ ন ম নূর রহমান মাদানী মাথায় মারাত্মক জখম হয়। বর্তামানে তিনি শঙ্কামুক্ত রয়েছে বলে জানান ছেলে তাকি।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন