POPULAR BD NEWS
Popular BD News Logo

শহীদ আল্লামা ফারুকী স্মৃতি সংসদের আয়োজনে

হাজীগঞ্জে ১শ ৭ শিক্ষার্থী পেল সংবর্ধনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১১, ২০২৫ | সময়: ৮:২৫ অপরাহ্ণ
চাঁদপুরের হাজীগঞ্জে ১শ ৭ জন মেধাবি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে শহীদ আল্লামা ফারুকী স্মৃতি সংসদ। শুক্রবার বিকালে হাজীগঞ্জ উপজেলার পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।
সংগঠনের কেন্দ্রীয় পরিচালক মাও. মোহাম্মদ হাসান জুলহাসের সভাপতিত্বে হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরীর পরিচালনায় অতিথি ছিলেন হাজীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার।
বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক খালেকুজ্জামান শামীম, হাটিলা টঙ্গীর পাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন সর্দার,  মমিন উল্যা পাটোয়ারী একাডেমির প্রভাষক  ইসমাইল হোসেন সিরাজী, হাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের    শিক্ষক নুরুন্নাহার,  জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক  নুরুল হুদা প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবকরাও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এসময় হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নির্বাহী সম্পাদক এমরান হোসেন সুমনসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
 হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা পরিক্ষা নেয়া হয়। পরিক্ষায় মেধা যাচাইয়ের মাধ্যমে বিজয়ীদেরকে  সংবর্ধনা দেয়া হয়। মেধাবীদের সদন, ক্রেস্ট এ শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
হাজীগঞ্জ : চাঁদপুরের হাজীগঞ্জ শহীদ আল্লামা ফারুকী স্মৃতি সংসদের মেধা বৃত্তি পুরস্কার বিতরন করছেন অতিথিবৃন্দ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন