POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ না হওয়ায়…

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১১, ২০২৫ | সময়: ৮:১৩ অপরাহ্ণ

এসএসসি পরীক্ষায় গনিত বিষয়ে ফেল করায় চাঁদপুরের কচুয়া উপজেলায় মাহমুদা আক্তার (১৭) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফলাফল প্রকাশের ১ দিন পর পরিবারের সদস্যদের অগোচরে ঘরের বৈদ্যুতিক পাখার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় মাহমুদা আক্তার।

নিহত কিশোরী ওই গ্রামের আলী মিয়া মাস্টার বাড়ির প্রবাসী জসীম উদ্দীনের মেয়ে। সে চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে থেকে বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

নিহতের স্বজনরা জানান, পরীক্ষায় মাহমুদা আক্তার এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন। শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় সকলের অগোচরে বসত ঘরে বৈদ্যুতিক পাখার সাথে গলায় ফাঁস দেয়। পরের বাড়ির লোকজন ঘরের জানালা দিয়ে মাহমুদা আক্তারকে ঝুলন্ত অবস্থা দেখতে পেয়ে ডাক চিৎকারে ঘরের দরজা ভেঙ্গে মাহমুদাকে বৈদ্যুতিক পাখার সাথে গলার ওড়না খুলে দেখতে পায় মাহমুদা আক্তার আর বেঁচে নেই।

বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ওসি তদন্ত মোহাম্মদ জিয়াউল হক জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রকৃয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন