POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে চার ব্যাবসা প্রতিষ্ঠান পুড়েছে, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১১, ২০২৫ | সময়: ৮:৩১ পূর্বাহ্ণ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সাহেব বাজারে চার ব্যাবসা প্রতিষ্ঠান পুড়েছে এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ১১ জুলাই শুক্রবার ভোর চারটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 ক্ষতি গ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে সুজনের কাপড়ের দোকান, মিম সুইটস, ইমরান ও মোস্তফা ভুইয়ার মুদি দোকান ।

 দোকানের মালিক সুজন জানান, তার কাপড়ের দোকানে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল ছিল। পুরো দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কিস্তির মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছিল দোকান পুড়ে যাওয়ায় প্রায় নিঃস্ব হয়ে গেছে সুজন। সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সে আবারো পুনরায় ব্যবসা করতে চান।
 মিম সুইটস মিষ্টির দোকানেও আগুন লেগে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানের মালিক মোস্তাকিম জানান।
 দোকানদার গোলাম মোস্তফা ভুঁইয়া জানান, তার মুদি দোকান। সেখানেও আগুন লেগে ৫০ থেকে ৬০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।  ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের দোকানও আগুন লেগেছে, তার ক্ষয়ক্ষতি হয়েছে।
শাহরাস্তি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার মোঃ মাহফুজুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের সহায়তায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন