POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে আলোচিত কাচ্ছি ডাইনিংয়ে জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৮, ২০২৫ | সময়: ৩:৩৪ অপরাহ্ণ
চাঁদপুর শহরের আলোচিত কাচ্ছি ডাইনিংয়ে অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
 মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯  অনুযায়ী  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া বাদামের শরবত পাওয়ায় কাচ্ছি ডাইনিং কে ৮,০০০/- টাকা এবং মূল্য তালিকা না থাকায় পুরান বাজারের শামীমা রাইচ মিল কে ৫,০০০/- টাকাসহ মোট ১৩,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
 সহকারী পরিচালক  আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন