চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী করেছে হাজীগঞ্জ উপজেলা প্রসাশন ও সমবায় বিভাগ।
৭ নভেম্বর (শনিবার) হাজীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে র্যালী শেষে হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস কর্মকর্তা মো. শামছুল আলম পাটোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন পল্রী উন্নয়ন কর্মকর্তা শাহ জালাল, জাতীয় সমবায় ফেডারেশনের সভাপতি কাজী খায়রুল আলম পারভেজ, সমবায়ী ইকবালুজ্জামান ফারুক, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম।
স্বাগত বক্তব্য রাখেন হাজীগঞ্জ সমবায় কর্মকর্তা মো. গোলামুর রহমান। পরিচালনা করেন সমযায় অফিসের অফিস সহকারি রকি সাহা।