POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে পাইকপাড়া পানিতে পড়ে কিশোর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২, ২০২৫ | সময়: ১০:০৪ অপরাহ্ণ
ফরিদগঞ্জ উপজেলার পাটওয়ারী বাজারের বিশিষ্ট ইলেক্ট্রনিক ব্যবসায়ী এনায়েত উল্লার ছেলে পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়।
বুধবার  বিকালে পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামে তার নিজ বাড়ির পুকুরে ঘটনাটি ঘটে।
তার নাম মো. সিহাব হোসেন (১৩)।
এ বিষয়ে পাটওয়ারী বাজার ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম বলেন, দুপুরে এনায়েত ভাই ও তার দুই ছেলেসহ এক সাথে নিজ বাড়ির পুকুরে গোসল করতে যায়, ছোট ছেলে আর এনায়েত ভাই গোসল করে আগে চলে আসে, কিছুক্ষণ পরে খোঁজ নিয়ে দেখে পুকুরে জুতাইত দেখা যায়, খোঁজাখুজি করে পুকুরে নেমে দেখে পুকুরে পড় থেকে একটু দূরে সিহাবকে দেখা যায়, পরে তুলে দেখে নিশ্বাস নিচ্ছে না।
সিহাবের বাবা এনায়েত উল্লাহ বলেন, একসাথে গোসল করতে এসেছি, আমি আগে বাড়ি চলে গেছি, অল্প কিছুক্ষণের মধ্যে একজন ডেকে বলে আপনার ছেলের জুতা পুকুরে বাসতেছে। পানি থেকে তোলে বিভিন্ন স্থানে নিয়ে চেষ্টা করেছি। বাচাতে পারলাম না ছেলেকে। আমার তিন সন্তানের মধ্যে সিহাব বড়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন