POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ডিসি-এসপির সাথে এনসিপির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১, ২০২৫ | সময়: ৭:৪০ অপরাহ্ণ

চাঁদপুরে এনসিপির নবাগত জেলা সমন্বয় কমিটি ও চাঁদপুর সদর উপজেলা সমন্বয় কমিটি জেলা প্রশাসক মোহসিন উদ্দিন ও পুলিশ সুপার আবদুর রকিবের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ফুল দিয়ে কমিটির নেতৃবৃন্দকে বরণ করে নেয়া হয়।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমন্বয় কমটির প্রধান সমন্বয়কারী মাহবুব আলম, চাঁদপুর জেলা সমন্বয় কমটির যুগ্ম সমন্বয়কারী ও সদর উপজেলার প্রধান সমন্বয়কারী তামিম খান, চাঁদপুর জেলার যুগ্ম সমন্বয়কারী ও প্রধান সমন্বয়কারী মতলব উত্তর উপজেলার নবীর হোসেন, যুগ্ম সমন্বয়কারী সাইফুর রহমান গাজী,  চাঁদপুর সদর উপজেলা ও জেলা সমন্বয়কারী কমিটির সদস্য আমানুল্লাহ পাটোয়ারি, যুগ্ন সমন্বয়কারী আহমেদ সজিব, যুগ্ম সমন্বয়কারী কচুয়া উপজেলা ও  চাঁদপুর জেলা কমিটি সদস্য জান্নাতুল নাইমা, চাঁদপুর জেলা ও সদর কমিটির সদস্য সজীব গাজী, চাঁদপুর সদর উপজেলা সদস্য আরিফ হোসেন, চাঁদপুর সদর উপজেলা সদস্য ইয়াসিন দেওয়ান, চাঁদপুর সদর উপজেলা সদস্য আল হাবিব, চাঁদপুর সদর উপজেলা সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন