POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৮, ২০২৫ | সময়: ৭:১৫ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় যৌথবাহিনীর অভিযানে ২ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করা হয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুরে উপজেলার কালচোঁ ভূঁইয়া বাড়ীর মহিন উদ্দিনের বসতঘর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- কচুয়া উপজেলার পূর্ব কালচোঁ ডুমিরিয়া গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে মো. মহিন উদ্দিন (৩৫) ও কক্সবাজারের টেকনাফ থানার আব্দুর রশিদের ছেলে মো. সেলিম (৪০)। সে বর্তমানে কচুয়ার ডুমুরিয়া এলাকায় বসবাস করছেন।

বিকালে যৌথবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া উপজেলার পূর্ব কালচোঁ ডুমুরিয়ার ভূঁইয়া বাড়িতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনির উপস্থিতিতে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। ওই সময় দুইজনকে আটক করা হয়। এবং তাদের সাথে থাকা ২ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করতে নিকটবর্তী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি বলেন, তাদের আটকের পর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন