POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে মেয়র প্রার্থী কামরুল হাসান সাউদের মতবিনিময় সভা

আনিছুর রহমান সুজন | প্রকাশিত: নভেম্বর ৬, ২০২০ | সময়: ৯:১৩ অপরাহ্ণ

ফরিদগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী তরুন সমাজসেবক হাজী কামরুল হাসান সাউদ এর মতবিনিময় সভা ভাঁটিরগণাও ঈদগাঁও মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সাবেক ছাত্রলীগ নেতা আহসান হাবীব মামুন এর সভাপতিত্বে যুবলীগ নেতা সাহেদ শিমুলের সাহেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী কামরুল হাসান সাউদ এসময় তিনি বলেন, এই পৌরসভা বাসির সেবার মানোন্নয়ন অগ্রনী ভ‚মিকা পালনের চেষ্টা করবো। আমি আপনাদের দোয়া ভালোবাসায় সমর্থন পেয়ে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হলে আমাদের এই পৌরসভাকে আধুনিক মানের পৌরসভা হিসেবে গড়ে তুলতে চেষ্টা করবো। মাদক মুক্ত পৌরসভা গড়তে জিরো ট্রলারেন্স থাকবো। ছাত্র জীবন থেকে জনগনের কল্যানে কাজ করে যাচ্ছি তা সর্বদা অব্যাহত থাকবে।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক সেচ্ছাসেবক লীগ নেতা ইকবাল হোসেন মিঠু, মুক্তিযোদ্ধো আব্দুস সালাম পাটওয়ারী, আশরাফুল রানা, সাইফুল ইসলাম, বাবুল সাউদ, আব্দুস সালাম পাটওয়ারী, আকিত বেপারী, তাহের জমাদার, টেলু বেপারী, আবুল সালে বারাকাত, শাহাজাহান বেপারী, সোহেল পলোয়ান ও সাবেক মহিলা কাউন্সিলর সাবিনা ইয়াসমিন।

এছাড়া বিভিন্ন ওয়ার্ড থেকে আসা যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, শ্রমিকলীগ নেতৃবৃন্দ।

ইকরা ডোর
ইকরা ডোর
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন