“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”-এই প্রতিপাদ্যটিকে নিয়ে অদ্য ২৫/০৬/২০২৫ খ্রি. তারিখ বুধবার ১১:১৫ ঘটিকায় চাঁদপুর সরকারি মহিলা কলেজে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান, তিনি বলেন- প্লাস্টিক পণ্য বর্জন এর পাশাপাশি মাটি, পানি, বায়ু দূষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক জনাব মোহাম্মদ ফয়জুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেন, আলোচনায় প্লাস্টিক পণ্য বর্জন এর পাশাপাশি গ্রহণ ও ব্যবস্থাপনায় সবাইকে সচেতন হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
কলেজের সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মো: মাসুদুর রহমান বলেন, “তিনি উপস্থিত সকলকে একটি করে বৃক্ষ রোপণের উপর গুরুত্ব আরোপ করেন। ভবিষ্যৎ পৃথিবীকে বাসযোগ্য করতে পরিবেশ দূষণ রোধের বিকল্প নেই। সবাইকে এক্ষেত্রে এগিয়ে আসার আহবান জানান”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক জীবন কানাই সাহা, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক।
অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নুরননাহার এর সঞ্চালনায় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও ছাত্রীবৃন্দ।