চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের খ্যাতনামা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘সপ্তরুপা নৃত্য শিক্ষালয়’-এর হাজীগঞ্জ শাখা।
সোমবার (২৩ জুন) বিকেলে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে এই শাখার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন খোকন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাত এবং বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো. আব্দুল ছাত্তার। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নৃত্যশিল্পীরা।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শিশু শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হয়।