POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে

র‌্যাফেল ড্র এর প্রথম স্থান অর্জনকারীকে পুরস্কার প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২২, ২০২৫ | সময়: ১১:১০ অপরাহ্ণ

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে রাঙ্গামাটি আনন্দ ভ্রমণে র‌্যাফেল ড্র-এর প্রথম স্থান অর্জনকারী বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে।

রোববার ফোরামের অস্থায়ী কার্যালয়ে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ অতিথিবৃন্দ বিজয়ী বাংলা টিভি প্রতিনিধি রহমান রুবেলের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, এসএ টিভির প্রতিনিধি জিএম শাহীন, চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি আল ইমরান শোভন, চ্যানেল আইয়ের প্রতিনিধি মোরশেদ আলম, নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি খোকন কর্মকার, দীপ্ত টিভির প্রতিনিধি ইব্রাহিম রনি, এখন টিভির স্টাফ রিপোর্টার তালহা জুবায়ের, ডিবিসি নিউজের প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, এটিএন নিউজের প্রতিনিধি বিল্লাল ঢালী, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, আনন্দ টিভির প্রতিনিধি এইচএম নিজাম, গ্লোবাল টিভির প্রতিনিধি সুজন আহমেদ, নাগরিক টিভির প্রতিনিধি অমরেশ দত্ত জয়।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন