হাজীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ১০ নং গন্ধব্যপুর ইউনিয়নের হোটনি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকার মাহাবুব আলম জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় হোটনি গ্রামের মো. শরিফ হোসেনের মেয়ে লামিসা(১০) পুকুরে ডুবে মারা যায়। খেলাধুলা করার সময় লামিসা পানিতে পড়ে যায়। পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা মৃত উদ্ধার করে।