POPULAR BD NEWS
Popular BD News Logo

দাবী আদায় না হওয়ায়

পূর্ন দিবস কর্মবিরতিতে যাচ্ছে হাজীগঞ্জ প্রাথমিক সহকারী শিক্ষকরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ২৬, ২০২৫ | সময়: ৭:৫৬ অপরাহ্ণ

প্রাথমিক সহকারি শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহবানে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। অর্ধদিবস কর্মবিরতির শেষ দিনেও হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ঘুরে শিক্ষকদের কর্মবিরতির চিত্র দেখা গেছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে হাজির হলেও অর্ধদিবস বিরতির ফলে অর্ধ দিবস ক্লাসে যাননি শিক্ষকরা।

হাজীগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হয়দার জানান, কেন্দ্রীয় কর্মসূচী ঘোষনা অনুযায়ী আমারা সোমবার থেকে পূর্ন দিবসে কর্মবিরতিতে যাচ্ছি । আশা করি সকল শিক্ষক এ কর্মসূচীত অংশ নিবে। সারা দেশের ন্যায় চাঁদপুরের হাজীগঞ্জে শিক্ষকরা সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মবিরতি পালন করেছে।

 

হাজীগঞ্জ উপজেলার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরীর জানান, আমরা আমাদের দাবি আদায়ে প্রতিদিন অর্ধদিবস কর্মবিরতি পালন করেছি। আজও আমরা আমাদের আন্দোলনের সাথে ছিলাম। সোমবার থেকে পূর্ন দিবস কর্মবিরতিতে যাচ্ছি।

 

১১ তমগ্রেড বেতন নির্ধারন, ১০ বছর ও ১৬ বছরে পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন ও প্রাথমিক শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবীতে শিক্ষকরা এ কর্মবিরতি পালন করে।

 

দাবী আদায় না হলে ২৬ মে ২০২৫ থেকে পূর্ণ দিবস কর্ম বিরতির ডাক দেন শিক্ষক নেতারা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন