POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ৩ প্রবাসী নেতাকে ফুলেল শুভেচ্ছা ছাত্র অধিকার পরিষদের

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ২৫, ২০২৫ | সময়: ১০:০৪ অপরাহ্ণ
‎প্রবাসী অধিকার পরিষদের তিন নেতাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
‎
‎রবিবার (২৫ মে) বিকালে হাজীগঞ্জের খাওয়া দাওয়া চাইনিজে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নিরব আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ারিং নেয়ামত উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী জাকির খান, প্রবাসী অধিকার পরিষদ সৌদি আরবের জেদ্দা শাখার সাংগঠনিক সম্পাদক ইকরাম এইচ জিদান। অনুষ্ঠানের শুরুতে প্রবাসী নেতাদের ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
‎
‎এই সময় বক্তারা হাজীগঞ্জ উপজেলা ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি ও আগামী নির্বাচন কে লক্ষ করে চাঁদপুর ৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের নির্বাচনী কার্যক্রমের বিষয় আলোচনা করা হয়।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নোমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ, সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ মোফাজ্জল, তাকবির, অর্থ সম্পাদক শাহপরান, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিনিধি মাহমুদুল মাহিম, নূর ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন