আজ রোববার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এই শুনানির দিন ঠিক করেন। এর আগে দুদকের আইনজীবী মামলাটি সচল করার জন্য আবেদন করেন।
২০০৭ সালের ২ জুলাই তৌফিক-ই-এলাহী চৌধুরী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০০৮ সালের ৩ মার্চ ওই মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেন হাইকোর্ট। পরে রুল নিষ্পত্তি করে মামলাটি অবৈধ ঘোষণা করে ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি রায় দেয় উচ্চ আদালত।
এর আগে দুদক মামলাটি প্রত্যাহার করে নেয়। প্রায় ১৯ বছর পর মামলাটি পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হলো।