হাজীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড মকিমাবাদ হক ম্যানশনের এক শিক্ষকের করোনা পজেটিভ। পুলিশ বুধবার রাতে ওই ভবনটি লকডাউন করে দেয়। এ নিয়ে হাজীগঞ্জ উপজেলায় ছয়জন করোনায় আক্রান্ত হয়েছে।

করোনা আক্রান্ত শিক্ষকের বয়স ৫০। তিনি ঢাকার একটি মাদ্রাসায় চাকরী করেন। গ্রামের বাড়ী ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়ন সাদ্রা গ্রাম।
পুলিশ জানায়, ৫নং ওয়ার্ড ‘হক ম্যানশন’ খোকা মিয়ার ৬ তলার বাসায় ৫ম তলায় ভাড়া থাকে ওই শিক্ষক । তিনি গত রবিবারে ৫ম তলায় নিজের ভাড়াটিয়ার বাসায় আসে। গত রবিবার দিনে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বুধবার বিকেল ৫ টায় তার রিপোর্ট পজেটিভ আসে।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ তদন্ত আবদুর রশিদ বলেন, সন্ধ্যায় ৭ ঘটিকায় ৬ তলা ভবনটি লক ডাউন করা হয়েছে।