POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১০

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ৪, ২০২০ | সময়: ৬:১৩ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা উত্তরপাড়া প্রধানিয়া বাড়িতে সম্পত্তি বিরোধে সংঘর্ষের ঘটনায় দশ জন আহত হয়েছে। আহতদেরকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বুধবার সকালে ধড্ডা উত্তরপাড়া প্রধানিয়া বাড়িতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত মাইনুল ইসলাম শাহেদ (৩২), সাইফুল ইসলাম (৩০) ও তাজুল ইসলাম ঝন্টুর (৩৩) মাথায় সেলাই দেয়া হয়েছে। এছাড়া উভয়পক্ষের আহতরা হলেন, ইসমাইল, মনির হোসেন, মানিক, মুকবুলসহ আরো কয়েকজন। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী একই এলাকার মোশারফ হোসেন প্রধানীয়া ও তার দলবল। প্রধানীয়া বাড়ির নাল ও পুকুর সহ বিভিন্ন দাগে ৯ শতাংশ সম্পত্তি নিয়ে ৬ পরিবারের মধ্যে বিরোধ রয়েছে।

বুধবার সকালে ৫ পরিবারের লোকজন মোশারফ হোসেন প্রধানিয়ার দখলে থাকা সম্পত্তি উদ্ধার করতে যায়। পরে মোশারফ হোসেন প্রধানীয়ার দলবল নিয়ে বাধা প্রয়োগ করে। এ নিয়ে সংঘর্ষের হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা হলো মোশারফ হোসেন প্রধানীয়ার ছেলে গিয়াস উদ্দিনসহ মান্নান, ইসমাইল, মনির, পটিক, মুকবুল, মানিক, আমজাদ, হাছান ও ইউছুফ। সম্পত্তির দাবিদার শাহিদা বেগম বলেন, আমাদের ৫ পরিবারের যৌথ সম্পত্তি মোশারফ হোসেন প্রধানিয়া জোরপূর্বক ভোগ করে আসছে। আমরা সবাই মিলে সম্পত্তি উদ্ধার করতে গেলে হামলা শিকার হতে হয়। আমরা শীঘ্রই থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।

মোশারফ হোসেনের ছেলে গিয়াস উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে আমরা সম্পত্তির ভোগ করে আসছি। হঠাৎ করে সম্পত্তি দখল করতে গেলে আমরা বাধা দেই। তারা যদি কাগজ-পত্র দেখাতে পারে, তাহলে আমরা সম্পত্তি দিয়ে দিবো। সে আরো জানান, তাদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

হাটিলা ইউনিয়নের ইউপি সদস্য রবিউল ইসলাম মিয়াজী বলেন, দীর্ঘদিন ধরে মোশারফ প্রধানীয়ার সাথে বাড়ির লোকজনের সম্পত্তি বিরোধ চলছে। একাধিকার এলাকায় বৈঠক হলেও মোশারফ প্রধানীয়া কর্ণপাত করছেন না।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন