POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ‘নো মাস্ক-নো সার্ভিস’ মাস্ক বিতরন করলেন অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন

মো.মজিব পাটোয়ারী | প্রকাশিত: নভেম্বর ৪, ২০২০ | সময়: ৪:২৫ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাফিক পুলিশের উদ্যোগে “মাস্ক বিহীন যাত্রী পরিবহন নিষেধ “এই কর্মসূচি হাতে নিয়েছে।

বুধবার(০৪ নভেম্বর) দুপুরে নো মাস্ক নো সার্ভিস সরকারের নির্দেশনা বাস্ততবায়নে মাস্ক বিহীন যাত্রীদের মাস্ক পরিয়ে সর্তক করেছেন চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল)আফজাল হোসেন। এ সময় টিআই জাহাঙ্গীর আলম ও সার্জেন্ট নাহিয়ান উপস্থিত ছিলেন ।

অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, চালকদের মাস্ক বিহীন যাত্রী পরিবহন করা যাবেনা । এ ক্ষেত্রে চালকদের সতর্ক করে দেয়া হচ্ছে।

সচেতন করতে লিফলেট বিতরন করা হয়। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এ কার্যক্রম শুরু হতেই হাজীগঞ্জ বাজারে মাস্ক ব্যবহারীর সংখ্যা বাড়ছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন