মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন মিয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের লেখা লিফলেট পথচারী, দোকানদারদের মাঝে বিতরণ করেন।
বুধবার (৪ নভেম্বর) সকালে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রায় দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে পৌরসভার ছোট ঝিনাইয়া, তালতলী, ঘনিয়ারপাড়,রুহিতারপাড়,ছোট মরাধোন, আদুরভিটি,শিকিরচর,ছেংগারচর বাজার, কলাকান্দা বহুমুখী বাজার,ওটারচর,ছৈয়ালকান্দি এলাকায় লিফলেট বিতরণ করেন।
এ সময় সাথে ছিলেন, পৌর আওয়ামীলীগের নেতা ও ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ,ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনার হানিফ মিয়া, আলহাজ্ব আয়েত আলী মাষ্টার, তাজুল ইসলাম খান,সার্জেন্ট (অব) আমান উল্লাহ সরকার, যুবলীগের নেতা জয়নাল আবেদীন সরকার, শাহীন মিয়া ঢালী,মাসুম ঢালী,আমির হোসেন মোল্লা,বজলু ঢালী,শাহ আলম,মামুন মাষ্টার প্রমুখ।