POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে বিদ্যুষ্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ৩, ২০২০ | সময়: ৭:৫৬ অপরাহ্ণ

ফরিদগঞ্জে গাছের আমড়া পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন পÐিত(২৮) নামে এক টাইলস মিস্ত্রির করুণ মৃত্যু হয়। মঙ্গলবার সকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পূর্ব কাউনিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেন পন্ডিতের ছেলে টাইলস মিস্ত্রি মঙ্গলবার সকালে বাড়ির পাশের আমড়া গাছ উঠে আমড়া পাড়তে গিয়ে যায়। অসাবধনতা বশত: তার বাঁশের কঞ্চিটি বিদ্যুৎতের তারের সাথে জড়িয়ে গেলে সে বিদ্যুতায়িত হয়ে পড়ে। ফলে সেখানেই সে প্রাণ হারায়। গাছে ঝুলন্ত অবস্থায় থাকার পর পাশ^বর্তী রায়পুর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিনঘন্টা পর তার লাশ উদ্ধার করে । পরে থানা পুলিশ লাশ থানায় নিয়ে আসে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন বিদ্যুৎ স্পুষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন