POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে কুকুরের কামড়ে আহত ১১

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫ | সময়: ১১:৪২ অপরাহ্ণ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বাজনাখাল গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়নের বাজনাখাল গ্রামের সিরাজ প্রধানীয়ার দোকানের সামনে এবং আশেপাশে একই গ্রামে বাচ্চারা খেলাধুলা করা অবস্থায় একটি পাগলা কুকুর চারদিক দৌড়ে এসে এলোপাতাড়ি কামড়ে শিশুসহ ১১ জনকে গুরুতর আহত করে।
আহতদের স্বজনরা তাদেরকে তাৎক্ষণিক হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
কুকুরের কামড়ে আহতরা হলেন, বাজনাখাল মিয়া বাড়ির আনম সাইফুল কিবরিয়া তুহিনের মেয়ে মোসাম্মৎ তাবিয়া ইবনে সেবা (৪) একই গ্রামের মো: মোস্তফা কামালের ছেলে মো: হাবিবুর রহমান প্রধানিয়া (১০), মোহাম্মদ জাবেদ হোসেনের ছেলে মোহাম্মদ রাফসান হোসেন (৩), মোহাম্মদ মবিন হোসেনের ছেলে মোহাম্মদ কাউসার হোসেন (১৯), মোহাম্মদ কবির হোসেন এর মেয়ে মোসাম্মদ হুজাইফা আক্তার (৮) ও মো: মাহবুব আলমের ছেলে মো: আবু জাফর (৭)।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ রবিউল আলম সবুজ বলেন, ভ্যাকসিন একমাত্র সদর হাসপাতালে ও মেডিকেল কলেজে হাসপাতালে সাপ্লাই আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সাপ্লাই নেই বলে রোগীরা বাহির থেকে ক্রয় করে আনতে হয়। হাসপাতালে ভ্যাকসিন থাকলে আমরা কুকুরে কামড়ানো সকল রোগীকে দিতে পারতাম। হাসপাতালে নেই বলে রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে তাদেরকে বাহির থেকে কিনে আনার পরামর্শ দেই।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন