ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদ্রাসার নবনিযুক্ত সভাপতি মাওলানা আবদুল কাদের এর অপসারণের দাবিতে এলাকার সচেতন নাগরিকেরা সোমবার ২৮ এপ্রিল সকালে স্থানীয় পুরান রামপুর বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় তারা বলেন, আওয়ামী লীগ সরকার থাকাকালীন জেলা ওলামালীগের সভাপতি দায়িত্ব পালন করেন মাওলানা আবদুল কাদের।
তৎকালীন সময়ে এই মাদ্রাসায় সুপারের দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পুনরায় সে পলাতক থাকার পর গোপনে মাদ্রাসার সভাপতি নিযুক্ত হয়।
এই প্রতিবাদে স্থানীয় সচেতন নাগরিকগণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।এসময় উপস্থিত ছিলেন,মাসুদ রানা, সুমন বেপরী খলিল পাটওয়ারী, হাসান ভূঁইয়া, নয়ন বেপারী,মোঃ দুলাল বেপারী,মোক্তার হেসেন,হান্নান মুন্সী,আঃ রশিদ হাজী, মোঃ মানিক হোসেন নুরু বেপারী,মাকসু হাসান ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সহ প্রমুখ ।