POPULAR BD NEWS
Popular BD News Logo

ঢাকা দক্ষিণের মেয়র এখন ইশরাক

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫ | সময়: ৮:২০ পূর্বাহ্ণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ওই গেজেট প্রকাশ হয়।

এর আগে গত ২২ এপ্রিল ডিএসসিসির মেয়র হিসেবে ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। ইতিবাচক সাড়া পেয়ে প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য কমিশনার ও কর্মকর্তাদের নিয়ে এক সভা করে গেজেটের সিদ্ধান্ত নেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। ওই নির্বাচনে কারচুপির অভিযোগ করে ইশরাক আদালতে মামলা করেন। গত ২৭ মার্চ নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন আদালত।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন