POPULAR BD NEWS
Popular BD News Logo

পৌর মেয়রকে চাঁদপুর সাহিত্য পরিষদের ফুলেল শুভেচ্ছা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ২, ২০২০ | সময়: ৫:৪৬ অপরাহ্ণ

চাঁদপুর পৌরসভার মেয়র এডভোকেট জিল্লুর রহমান জুয়েলকে চাঁদপুর সাহিত্য পরিষদ-এর কার্যকরী কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বেলা সাড়ে বারোটায় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যরা পৌর মেয়রকে শুভেচ্ছা জানাতে তাঁর কার্যালয়ে যান।

এ সময় পৌর মেয়র বলেন, পৌর পাঠাগারকে আধুনিকায়ন করবো। পাঠাগারে চাঁদপুরের লেখকদের বইপত্র, ম্যাগাজিন রাখবো।

ওইসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সাহিত্য পরিষদ-এর উপদেষ্টা খান-ই-আজম, সভাপতি তছলিম হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক ম. নূরে আলম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শাহমুব জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী সাইফ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাপ্তাহিক ‘শপথ’-এর সম্পাদক গল্পকার কাদের পলাশ ও লেখক মুহাম্মদ ফরিদ হাসান।

বীনা ফামের্সী
বীনা ফামের্সী
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন