POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা সনদপত্র ও পুরস্কার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫ | সময়: ৫:৪১ অপরাহ্ণ

“মেধাবীরা গড়বে সোনার বাংলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর সনদপত্র, বৃত্তি  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

(১৯ এপ্রিল) শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বৃত্তিপ্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা। শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশনের পরিচালক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যাক্স গ্রুপের এজিএম প্রকৌশলী মোঃ মুজিবুর রহমান রাজিব, শাহরাস্তি কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি মোঃ আলী আজগর মিয়াজী,
বিশিষ্ট ব্যবসায়ী, চমক ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ মোস্তফা কামাল, মেসার্স খোরশেদা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ সাইফুল করিম মিনার।

উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ কাজী সোহাগ হোসেন, কচুয়া সাচার সোনালী ব্যাংক শাখার ম্যানেজার মোঃ হাসান আহমেদ, খিলা বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন,  মনিপুর সপ্রাবি’র প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, খেড়িহর সপ্রাবি’র প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল কুদ্দুস লিটন, উঘারিয়া সপ্রাবি’র প্রধান শিক্ষক মোঃ শেখ মুজিবুর রহমান, শোরসাকযুক্ত সপ্রাবি’র প্রধান শিক্ষক নাজমা বেগম, অভিভাবক নিজমেহার মডেল সপ্রাবি’র সহকারী শিক্ষিকা পারভিন  সুলতানা। ফাউন্ডেশনের সদস্য সচিব ও শোরসাকযুক্ত সপ্রাবি’র সরকারি শিক্ষক বিজয় লাল দে’র সঞ্চালনার দায়িত্বে ছিলেন দক্ষিণ দেবকরা সপ্রাবি’র সহকারী শিক্ষক মো: আবদুর রহিম, খিলা বাজার সপ্রাবি’র সহকারী শিক্ষক মোঃ মোতাহের হোসেন, রায়শ্রী সপ্রাবি’র সহকারী শিক্ষক মোঃ আলাউদ্দিন, উঘারিয়া সপ্রাবি’র সহকারী শিক্ষক মোহাম্মদ হোসাইন, দেবীপুর সপ্রাবি’র সহকারী শিক্ষক মোঃ শাহ এমরান,  বাদিয়া সপ্রাবি’র সহকারী শিক্ষক মোঃ হারুনুর রশিদ শেখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পশ্চিম হাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কাইফা শরীফ।

 

ফাউন্ডেশন সূত্রে জানা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, ২০৯ জন শিক্ষার্থী মেধাবৃত্তি অর্জন করেন। এতে গোল্ডেন ট্যালেন্টপুল ২০ জন,  ট‍্যালেন্টফুল বৃত্তি পেয়েছেন ৪১জন ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন ১৪৮ জন শিক্ষার্থী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন