POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে দাখিল পরীক্ষায় নকল করার অভিযোগে দুই পরীক্ষার্থী বহিষ্কার

সুমন আহমেদ, মতলব | প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫ | সময়: ১০:৫২ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলায় এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ইং গনিত পরীক্ষা চলাকালে ফরাজীকান্দি উয়েসীয়া কামিল (এম এ) মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

ফরাজীকান্দি উয়েসীয়া কামিল (এম এ) মাদ্রাসা কেন্দ্রে ফরাজীকান্দি উযেসীয়া কামিল মাদ্রাসার সাধারণ বিভাগের পরীক্ষার্থী মো. সোহান মিয়া, রোল নং- ২৯১৬২৬, রেজি: নং ২১১৮৬৩২৪৩৯ এবং দশানী আল আমিন বোরানূর উলুম দাখিল মাদ্রাসার সাধারণ বিভাগের পরীক্ষার্থী মো. আব্দুল কাদির জীলানী রোল নং- ২৯১৮২৮, রেজিঃ নং- ২১১৮৬৩২১১৫ এই দুই ছাত্রকে কেন্দ্রে দায়িত্ব পালনকালে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি কক্ষ পরিদর্শনকালে ওই পরীক্ষার্থীদেরকে নকলসহ হাতেনাতে ধরে ফেলেন এবং তাদেরকে বহিষ্কারের নির্দেশ দেন।

পরীক্ষা শুরুর আগে বৈরী আবহাওয়া থাকার কারণে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করা সম্ভব হয়নি। সেজন্য এমনটি হতে পারে। তবে সুন্দর, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে আমরা কাজ করছি।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি জানান, বহিষ্কৃত ০২ (দুই) জন পরীক্ষার্থীর তথ্য কেন্দ্র সচিব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডকে (ঢাকা) অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
তিনি আরও জানান, বহিস্কৃত পরীক্ষার্থী এবছর আর পরীক্ষায় অংশ নিতে পারবে না। এসএসসি পরীক্ষায় অসাধুউপায় যারাই করার চেষ্টা করবে তাদেরকেই বহিস্কার করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন