POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫ | সময়: ৮:৪২ অপরাহ্ণ
চাঁদপুরের শাহরাস্তিতে গ্রাহকের ৮৪ লাখ আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংক পিএলসি’র কর্মকর্তা মো. জাবেদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সূচিপাড়া জনতা ব্যাংকের ব্যাংকের ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষ থানায় অভিযোগ করার পর এই কর্মকর্তাকে আটক করে শাহরাস্তি থানা পুলিশ।

 

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার।

 

গ্রেফতারকৃত জাবেদ হোসেন ব্যাংকের ওই শাখার সিনিয়র অফিসার। তিনি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার কুমেদপুর গ্রামের মোহাম্মদ উল্যাহর ছেলে।

 

ব্যাংক ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ অভিযোগে উল্লেখ করেন, সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইন গত ২ ফেব্রুয়ারি হতে ১০ এপ্রিল পর্যন্ত ৩ জন গ্রাহকের একাউন্টের ৮৪ লাখ ৬৭ হাজার ৮ শত ১৪ টাকা আত্মসাতের জন্য লক্ষ্মীপুর, ঢাকা, গোপালগঞ্জ, নারায়নগঞ্জ ও যশোরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাক্তির একাউন্ট নম্বরে প্রেরণ করে। বিষয়টি নজের আসার পর তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

 

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন,  ব্যাংক কর্মকর্তাকে দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। অর্থ আত্মসাতের বিভিন্ন প্রমাণাদি দুদুকে তথ্য পাঠানো হয়েছে। এ বিষয়ে দুদুকে মামলা দায়ের করা হবে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন