POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে শিক্ষা অফিসার হিসেবে নাজমুন নাহারের যোগদান

মাহফুজ মল্লিক | প্রকাশিত: নভেম্বর ১, ২০২০ | সময়: ১০:৫২ অপরাহ্ণ

মতলব দক্ষিণে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নাজমুন নাহার যোগদান করেছেন।

গত ১৫ অক্টোবর তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর পূর্বে তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার সহকারী শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি জানান, ২০০০সালের ২৬জুন সহকারী শিক্ষা অফিসার হিসেবে চাকুরিতে যোগদান করেন। চাকুরি জীবনের প্রথম কর্মস্থল সিরাজদিখান উপজেলায় আর দ্বিতীয় কর্মস্থল মতলব দক্ষিণ উপজেলা। স্বামী বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ছিলেন। বর্তমানে তিনি প্রবাসে আছেন। এক কন্যা সন্তানের জননী। নবাগত মতলব দক্ষিণ উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার সকলের সার্বিক সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন